বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পৌর কর্মিকে মারপিট করে ছিনতাই

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহ পৌরসভার রোলার চালককে মারপিট করে রোলার ছিনতাই করার ঘটনা ঘটেছে। আহত রোলার চালক ইমদাদুল হক আক্কেল অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তিনি ঝিনাইদহ পৌরসভার রোলার চালক হিসেবে কর্মরত আছেন। মেসার্স কাজী মাহবুবুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের রাস্তার কাজে রোলার নিয়ে প্রায় ১ সপ্তাহ যাবৎ কালীগঞ্জের বাদুরগাছা ইউনিয়নের বারবাজার হতে বসুন্দিয়া সড়কের মেরামতের কাজ করছিলেন। গত শুক্রবার বেলা ১০ টার দিকে কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও তার ছেলে রিংকু হোসেন সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক তাকে কাষ্টভাঙ্গা এলাকায় ঝনঝনিয়া গ্রামে নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। খবর পেয়ে তার চাচা আব্দুল কুদ্দুস ও ভাই মহিদুল ইসলাম স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার ইঞ্জিনিয়ার রাশেদ আলী বলেন, সরকারি কাজে বাধা প্রদান করার ঘটনাটি খুবই দুঃখজনক। রোলার চালক আক্কেলকে মারপিটের ঘটনায় আমরা অফিসিয়াল নিয়ম অনুযায়ী আইনগত পদক্ষেপ নেব।

বিশেষ প্রতিবেদক:

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে পৌর কর্মিকে মারপিট করে ছিনতাই

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ণ, রবিবার, ১৯ মে ২০১৯