বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাত-পা বেধে চালককে নির্যাতন: অভিযুক্ত আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ইজিবাইক না চালানোই বিপত্তি : বাড়ি থেকে তুলে নিয়ে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া থেকে এক ইজিবাইক চালককে তুলে নিয়ে হাত-পা বেধে মারধরের অভিযোগ উঠেছে ইজিবাইক মালিক মিনাজের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হাত-পা বাধা অবস্থায় অটো চালক রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। এসময় অভিযুক্ত অটো মালিক মিনাজকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। আহত অটো চালক রিপন (২৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার ভাগ্যবানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ইসলামপাড়ার রিপন শহরের বাগানপাড়ার মিনাজের ব্যাটারিচালিত অটোরিক্সাটি ভাড়ায় চালাতো। গত দু’দিন ধরে অটোটি নষ্ট হওয়ায় চালায়নি আর। এরই জেরে ধরে বৃহস্পতিবার দুপুরে অটো মালিক মিজান সাইকেলযোগে রিপনের বাড়িতে এসে রিপনকে ঘুম থেকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। পরে হাত-পা বেধে নির্মম নির্যাতন করে ও পিটিয়ে জখম করে। পরে জানাজানি হলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে অটো মালিক মিজানের বাড়ি থেকে রিপনকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত মিনাজকেও আটক করে থানায় নেয়। পরে আহত রিপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত অটো মালিক মিনাজ চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আলীর ছেলে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রিপনকে মারধর করেছে এটা সত্য। এসময় অভিযুক্তকে আটক করেছি আমরা। তবে আহত রিপন ও অভিযুক্ত মিনাজ দু’জনের নামে একাধিক মাদকের মামলা আছে সদর থানাসহ বিভিন্ন থানায়। তিনি আরো বলেন, মারধরের ঘটনায় মামলার প্রক্রিয়াধিন। মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মিনাজকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হাত-পা বেধে চালককে নির্যাতন: অভিযুক্ত আটক

আপডেট সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০১৯