বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার আলমগীর হোসেন (৩৫) নামে এক দিনমুজুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। খাস জমিতে ধানের বিচুলি পালা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আমির হোসেনের ছেলে।
গ্রামবাসি সূত্রে বলা হয়েছে, নিহত আলমগীরের বাড়ীর পাশে কয়েক শতাংশ খাস জমি আছে। সেই জমিতে বড়ভাই জাহাঙ্গীর হোসেন প্রতিবেশী আব্দুল মজিদের ভাগ্নে ইমরানের ঘরের সাথে লাগোয়া জমিতে বিচুলি পালা দিচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়। এক পর্যায়ে মকছেদ আলীর ছেলে মজিদের নেতৃত্বে তার ভাই আব্দুল আজিজ, ভাগ্নে সাহেব আলী, আবুল কাশেমের ছেলে ইমরান, আজিজের ছেলে রানা ও শুকুর আলীর ছেলে রাসেদ লাঠিসোটা নিয়ে আলমগীর ও জাহাঙ্গীরের উপর হামলা করে। হামলায় আলমগীর ঘটনাস্থলেই নিহত হন। হতদরিদ্রদের দখলে থাকা খাস জমিটি আব্দুল মজিদ দখল করতে বিভিন্ন সময় ফন্দি ফিকির করে আসছিলো বলে অভিযোগ।
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, দিনমজুরকে হত্যার অভিযোগে আব্দুল মজিদ ও তার ভাগ্নে সাহেব আলীকে পুলিশ গ্রেফতার করেছে করেছে। মহেশপুর থানার ওসি মো. রাশেদুল আলম জানান, বিচালীর গাদা দেয়ার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দিনমুজুর আলমগীরকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। তিনি বলেন, এ ব্যাপারে মহেশপুর থানায় হত্যা মামলার পক্রিয়া চলছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মহেশপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১১:২৩:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৭ মে ২০১৯