বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উথলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৭:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার সিংনগরে পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম উপজেলার উথলী ইউনিয়নের সিংনগর গ্রামের মেহেরপাড়ার আব্দুল আজিজের ছেলে। জানা যায়, একই এলাকার মানের ছেলে আলামিন (৩২) ও আশরাফুলের ছেলে সুজনের (২৪) সাথে সাইফুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বেলা ১১টার দিকে সাইফুল একটি পেয়ারা বাগান থেকে আসছিল। এসময় সুজন ও আলামিন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সাইফুলকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সাইফুল ইসলাম আশঙ্কামুক্ত।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

উথলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:৪৭:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯