বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দর্শনায় চার প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:পবিত্র রমজান মাসজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার বিকালে দর্শনা রেলবাজারের বিভিন্ন মুদি, কসমেটিক্স, হোটেল-রেস্তোরা ও ফলের দোকানে অভিযান চালাতে দেখা যায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় পণ্যের মোড়ক বিধি না মানা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় নজরুল ষ্টোরকে ১ হাজার ৫০০ এবং সরকার ষ্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে ফলের বাজারে অভিযান চালানো হলেও চোখে পড়ে নানা অনিয়মের চিত্র। পণ্যের মোড়ক বিধি না মানা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৭ ও ৩৮ ধারায় মৌসুমী ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকলকে আইন মেনে ব্যবসা করার জন্য সতর্ক করে দেয়া হয়। পরে রাজধানী ষ্টোরে অভিযান চালানো হলে পাওয়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য। অনেক পণ্য বিক্রিতে মানা হয়নি মোড়ক বিধি।
তাই তাদেরকে প্রথম পর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাত আলী, জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং জেলা পুলিশের সদস্যরা।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

দর্শনায় চার প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯