বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৪ নারী সদস্যসহ ৪৫ জনকে জেলহাজতে প্রেরণ

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় জামায়াতের নারী নেতৃবৃন্দ আটকের ঘটনা : জামিন না’মঞ্জুর

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার হাটবোলিয়া থেকে আটক জামায়াতের ৪৪ জন নারী নেতৃবৃন্দসহ সর্বমোট ৪৫ জনকে গতকাল বুধবার সকাল ১১টার দিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানিয়েছিল, হাটবোয়ালিয়া গ্রামের জাহিদুল ইসলাম টিটুর বাড়িতে জামায়াতের প্রায় অর্ধশত নারী সদস্য গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। অভিযান শুরু দিকে বেশ কয়েকজন পালিয়ে গেলেও বাড়ি মালিকসহ জামায়াতের ৪৮ জন নারী সদস্য পুলিশের হাতে ধরা পড়ে। আটককৃতদের মধ্যে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা, জটিলরোগী ও দুগ্ধপোষ্য শিশু থাকায় ৪ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে জামায়াতের এক নারী নেত্রীর স্বামী খবির উদ্দীনকেও পুলিশ বাড়ী থেকে আটক করলে আসামীর সংখ্যা ৪৫ জনে দাড়ায়। আটককৃত ৪৫ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানা পুলিশ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় মামলা করে গতকাল বুধবার সকাল ১০টায় ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করলে কোর্ট জামিন না’মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।
এদিকে এই ঘটনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন জানিয়েছেন- জামায়াতের বিরুদ্ধে আনীত নাশকতার অভিযোগ সম্পূর্ন কাল্পনিক। বরং প্রতিবছরের মতো এবারও মহিলা জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। পুলিশ সেখান থেকে নিরীহ মহিলাদের আটক করে। সারাদেশে কোন রাজনৈতিক কর্মকান্ড নেই, নেই কোন উত্তেজনাকর পরিস্থিতি। সেখানে পবিত্র রমজান মাসে কথিত নাশকতার ধুয়া তুলে নিরীহ ধর্মপ্রাণ মহিলাদের আটক অত্যন্ত লজ্জাজনক। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও আটক মহিলাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৪৪ নারী সদস্যসহ ৪৫ জনকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ১১:৪১:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯