বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে পাচারকারীদের হাত থেকে দু’শিশু উদ্ধার

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪১:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শিশু পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে দুই শিশু। গতকাল বুধবার সকালে মাঠে ছাগল চড়ানোর মঙ্গলপৈতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরা হলো, মঙ্গলপৈতা গ্রামের তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন হোসেন (৮) ও মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন (৬)। এই দুই শিশু মঙ্গলপৈতা মাদ্রাসার ছাত্র। স্থানীয়রা জানায়, রমজান মাসে মাদ্রাসা বন্ধ থাকায় গ্রামের মাঠে ছাগল চড়াতে যায় এই দুই শিশু। এরপর বস্তা হাতে দুইজন ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। তাদেরকে বিস্কুট খাওয়ার কথা বলে। এসময় শিশুরা বিস্কুট খেতে অস্বীকৃতি জানায়। এরপর শিশু রাজু হোসেনকে বস্তায় ভরার পর হাত-পা বেঁধে মিলনকে বস্তায় ভরার চেষ্টা করে। এ সময় শিশু মিলন চিৎকার দিলে পার্শ্ববর্তী জমিতে থাকা কৃষকরা এগিয়ে এলে শিশু পাচারকারী দুই ব্যক্তি তাদের ফেলে রেখে দৌড়ে পালায়। কালীগঞ্জ থানার সুবর্ণসারা পুলিশ ক্যাম্পের আইসি এসআই সৈয়দ আলী জানান, এ ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায় রোহিঙ্গারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে পাচারকারীদের হাত থেকে দু’শিশু উদ্ধার

আপডেট সময় : ১১:৪১:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯