বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাল্যবিয়ে : মহিলা কাউন্সিলরকে জরিমানা

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:স্কুলের ভুয়া প্রশংসাপত্র ও জন্ম নিবন্ধনপত্র দিয়ে বয়স জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীকে বিয়ে দেওয়ার অপরাধে ঝিনাইদহ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বুলবুলি খাতুনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। গতকাল সোমবার দুপুরে এক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এই জরিমানা করা হয়।
জানা গেছে, গত ২৭ এপ্রিল শহরের কাঞ্চননগর স্কুলে পড়ুয়া পবহাটী গ্রামের এক ছাত্রীর শৈলকুপার উমেদপুর হাইস্কুলের ভুয়া প্রশংসাপত্র দিয়ে ঝিনাইদহ পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সনদ নেওয়া হয়। এই নিবন্ধন ফরমে সাক্ষর করেন ঝিনাইদহ পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর বুলবুলি খাতুন। ওই জন্ম সনদের ভিত্তিত্বে কিশোরীকে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের শওকত আলীর ছেলে রাশেদুল ইসলামের সাথে বিয়ে দেওয়া হয়। বয়স জালিয়াতির বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে সংশ্লিষ্টদের ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের অফিসে তলব করা হয়। ঘটনাস্থলে বিয়ের কাজী মাওলানা আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর বুলবুলি খাতুন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শংকর নন্দি ও উমেদপুর হাইস্কুলের প্রধান শিক্ষকসহ বর-কনের অভিভাবকরা উপস্থিত হন।
শুনানীকালে শৈলকুপার উমেদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তার স্কুলের প্যাডে দেওয়া প্রশংসাপত্রটি ভুয়া বলে চিহ্নিত করেন। ফলে ভুয়া প্রশংসা পত্রের বিনিময়ে নেওয়া ঝিনাইদহ পৌরসভার জন্ম সনদও ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হয়। ফেঁসে যান কাউন্সিলর বুলবুলি খাতুন। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন ১৭’ এর ৮ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ওয়ার্ড কাউন্সিলর বুলবুলি খাতুনকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বিয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বাল্যবিয়ে : মহিলা কাউন্সিলরকে জরিমানা

আপডেট সময় : ০৩:১৮:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯