বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু : আহত-৭

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জাফরপুরসহ পৃথক পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার জাফরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। নিহত নারী আনুমানিক ৪০ বছর বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। তার পরিচয় পাওয়া যায়নি।
পৃথক এ সড়ক দুর্ঘটনায় আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা আবাসনের মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল জলিল (৬০), মেহেরপুর জেলার গাংনী থানার পুরাতন মাঠপাড়ার মৃত খেত আলীর ছেলে জামান (৪৫), একই এলাকার সেকেন্দারের ছেলে ইব্রাহীম (২৩), চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের মাঠপাড়ার আশরাফ মন্ডলের ছেলে আজিজুল হাকিম (১৯), একই এলাকার আহাম্মদের ছেলে রতন (১৯), হোসেনের ছেলে সাজিদুল (১৮) এবং তালতলা হাজরাহাটি জোড়গাছাপাড়ার ইমতাজুলের ছেলে শিপন আলী (২৫)। আহতদের প্রত্যেককেই উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে ফযরের নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর মোড়ের গতিরোধকের সন্নিকটে সড়কের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। অজ্ঞাত নিহত নারীর ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, প্রায় ৪০ বছর বয়স্ক বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীকে কয়েকদিন ধরেই শহরের বিভিন্ন স্থানে দেখা যেত। ধারণা করা হচ্ছে ওই রুটে চলাচলকারী কোন যানবাহন বা পরিবহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা বঙ্গজ ফ্যাক্টরীর সন্নিকটে মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে আব্দুল জলিল, জামান ও ইব্রাহিম আহত হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। একইদিনে, চুয়াডাঙ্গার পৌর এলাকার বেলগাছী রেল গেইটের সন্নিকটে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে আজিজুল হাকিম, রতন, সাজিদুল ও শিপন আলী আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় সাজিদুল ও রতন আলীকে জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে আজিজুল হাকিম ও শিপন আলী গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ভর্তি রাখে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যু : আহত-৭

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯