বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হারদীতে লুঙ্গিতে মোড়ানো নবজাতকের লাশ!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আলমডাঙ্গার হারদীতে রাস্তার পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হারদী থানাপাড়ার সকতুল শাহের বাড়ির পাশে ও হারদী-বোয়ালিয়া রাস্তার পাশ থেকে লুঙ্গিতে মোড়ানো এই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমাবার সকালে হারদী থানাপাড়ার হারদী-বোয়ালিয়া রাস্তার ধারে মোড়ানো লুঙ্গিতে মাছি উড়তে দেখে এলাকাবাসী। পরে মোড়ানো লুঙ্গি খুলতেই এতে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. আবু বকর সিদ্দিক অজ্ঞাত নবজাতকের মৃতদেহ সর্ম্পকে জানতে পারলে ঘটনাস্থলে পৌছায় ও পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আশিকুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক কর্তৃক মোবাইল ফোনে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি একটি ছেলে সন্তান। ধারণা করা হচ্ছে, রোববার বাচ্চাটির জন্ম হয়েছে। পরে লুঙ্গিতে মুড়িয়ে এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং নবজাতকটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই আশিকুল ইসলাম।
এদিকে, গতকাল বিকালে অজ্ঞাত নবজাতকের লাশেরময়না তদন্ত শেষে অজ্ঞাত লাশের দাফনকারী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। গতকাল বিকালেই চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থানে নবজাতকের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

হারদীতে লুঙ্গিতে মোড়ানো নবজাতকের লাশ!

আপডেট সময় : ০৩:১৪:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯