বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম!

  • rahul raj
  • আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

ভাইস চেয়ারম্যান ডনের মধ্যস্থতা ইজিবাইক-সিএনজি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে আবুল কালাম নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গায় ঘোড়ামারা ব্রীজের নিকট এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ইজিবাইক চালক আবুল কালাম যাত্রী নিয়ে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় আসার পথে ঘোড়ামারা ব্রীজের নিকট পৌছালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সিএনজি চালক ক্যানেলপাড়ার মৃত সামসুল মন্ডলের ছেলে মাসুদ ও নাহিদের নেতৃত্বে অজ্ঞাত ৪-৫ জন পূর্বশত্রুতার জের ধরে আবুল কালামকে রাম’দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় যাত্রী ও আশপাশের লোকজনের সাড়া পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর ইজিবাইক মালিক সমিতি, সিএনজি মালিক ও শ্রমিক সমিতি মুখোমুখি অবস্থান নিয়ে গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে তারা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মদ ডন ও পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের মধ্যস্থতায় সালিশ বৈঠকের মাধ্যমে গতকাল সোমবার সন্ধ্যায় পৌর বাস টার্মিনালে বসে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং উভয় সমিতির সাথে আলোচনা করে সিএনজি চালক মাসুদকে সমিতির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করে। এরপর গতকাল থেকে ইজিবাইক ও সিএনজি স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানা গেছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইজিবাইক চালককে কুপিয়ে জখম!

আপডেট সময় : ০৩:১৩:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ মে ২০১৯