বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় গাঁজাসহ আটক-৫

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৯:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও দামুড়হুদা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ৫ জনকে আটক করেছে। এসময় আটককৃতদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল রোববার দামুড়হুদা ঈশ্বরচন্দ্রপুর ও পৌর শহরের বাগানপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- এনামুল হক (৩০), মিনাজ (৪৩), সালাম (৪০), আরিফুল ইসলাম অপু (৪২) ও মোস্তাফা আল মাহমুদ লেলিন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়া এলাকায় ৪ জন ব্যক্তি গাঁজা সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থালে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাগানপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মিনাজ, জাহাঙ্গীর আলমের ছেলে আরিফুল ইসলাম অপু, আব্দুল হকের ছেলে আল মাহামুদ লেলিন ও কালু শেখের ছেলে সালামকে আটক করেন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, দামুড়হুদা থানার পুলিশ পরিদর্শক মোল্লা সেলিমসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার আলমগীরের ছেলে এনামুল হককে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে এসকল আসামীর বিরুদ্ধে মাদকাদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় গাঁজাসহ আটক-৫

আপডেট সময় : ১০:৩৯:৪১ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯