বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেজিস্ট্রেশনের করে সিএনজি’র রুট নির্ধারণ করতে হবে

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৮:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত
নিউজ ডেস্ক:রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সড়কে চলমান সকল ডিজেল চালিত সিএনজি/থ্রিহুইলারকে। এরপর রুট নির্ধারণ করে তাদের চলাচলে শৃঙ্খলতা আনা হবে। চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমনি সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়। গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ ছাড়াও জেলার প্রত্যেকটি মসজিদে জুম্মার খুৎবায় বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতির কুফল বর্ণনা করে এবং তা নির্মুলে করণীয় বিষয় তুলে ধরে বিরোধী বয়ান করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনকে বিষয়টি নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশ দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা সারাদেশের মধ্যে বল্য বিবাহে শীর্ষে রয়েছে। যা চরম সামাজিক অবক্ষয়। এ সমস্যা সমাধানে প্রত্যেক মাসে কয়টি বিয়ে সম্পন্ন করেছেন এবং পাত্র-পাত্রীর বয়সের প্রমাণাদি জেলা রেজিস্টারের মাধ্যমে সভায় উত্থাপন করবেন কাজীরা। এ বিষয়ের প্রতি বিশেষ ভাবে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান, পিপিএম (বার), সিভিল সার্জন ডা. খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ আইন শৃঙ্খলা সংক্রান্ত জেলার সকল সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসারগণ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রেজিস্ট্রেশনের করে সিএনজি’র রুট নির্ধারণ করতে হবে

আপডেট সময় : ১০:৩৮:১৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯