বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ্যাম্বুলেন্স চালকের যোগদানে স্থানীয়দের বাধা!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩১:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা থেকে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচিত স্বপনকে বদলী
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে বদলিকৃত আলোচিত এ্যাম্বুলেন্স চালক স্বপনকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে দেয়নি স্থানীয় জনতা। গতকাল রোববার স্বপন স্ব-দলবলে যোগদান করতে গেলে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় যোগদানে বাঁধা সৃষ্টি করে ও যোগদানপত্র কেড়ে নেয়।
জানা গেছে, শরিফুল ইসলাম স্বপন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক। নানা কারণে সে আলোচিত। গত মঙ্গলবার এ্যাম্বুলেন্স ড্রাইভার স্বপন সিনিয়র স্টাফ নার্স রেখাকে শারীরিকভাবে লাঞ্চিত করে। এ সমস্যা নিরসনকল্পে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ্যাম্বুলেন্স ড্রাইভার স্বপন আবাসিক মেডিকেল অফিসারের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে। ওই ঘটনায় হাসপাতালের স্টাফের ভেতর ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিভিল সার্জন তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।
গতকাল রোববার তিনি হারদীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ব-দলবলে যোগদান করতে যান। কিন্তু তার যোগদানের বিষয়টি আগেভাগেই এলাকায় জানাজানি হয়ে পড়ে। গ্রামের অনেকেই শরিফুল ইসলাম স্বপনকে যোগদানে বাঁধা দিতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে জড় হয়। তারা বাঁধ সাধেন যোগদানে। এক পর্যায়ে শরিফুল ইসলাম স্বপনের হাত থেকে যোগদানপত্র কেড়ে নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানাকেও নিষেধ করেন তার যোগদানপত্র গ্রহণ না করতে। হারদী গ্রামের টিপু মেম্বর, আলো শেখ, রমজান আলী, কদর আলী, নাহিদসহ অনেকের নেতৃত্বে এ যোগদানে গ্রামবাসি বাঁধা প্রদান করেন। তাদের দাবি- এ্যাম্বুলেন্স ড্রাইভার শরিফুল ইসলাম স্বপন নানা অপকর্মের জন্য আলোচিত ব্যক্তি। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদের নাম ভাঙ্গিয়ে তিনি নানা অপকর্ম করে বেড়ান। এ ধরণের অসৎ ব্যক্তি হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করলে ভেঙ্গে পড়বে হাসপাতালের প্রশাসনিক চেইন অব কমান্ড। অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

এ্যাম্বুলেন্স চালকের যোগদানে স্থানীয়দের বাধা!

আপডেট সময় : ১০:৩১:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ১৩ মে ২০১৯