বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে অস্থিরতা কাটাতে মনিটরিং টিম তৎপর

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মে ২০১৯
  • ৭৪০ বার পড়া হয়েছে

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন
নিউজ ডেস্ক:রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বাজার তদারকিতে মাঠে নামে দু’টি টিম। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিটরিং টিম দু’টির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা। এ সময় চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার, নিচের বাজার, কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজার, ফলের দোকান ও বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ব্যবসায়ীদের সতর্ক করলেও বাজার তদারকির প্রথম দিনে কোনো ব্যবসায়ীকে জরিমানা করেননি। তবে পবিত্র রমজানে কোন ধরণের ভেজাল খাবার বিক্রি ও মজুদ না রাখতে নির্দেশনা দেন। পরবর্তীতে অনিয়ম ও ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কাজে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেয়া হয়।
এ প্রসঙ্গে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে চুয়াডাঙ্গায় রমজান জুড়েই এ অভিযান অব্যহত থাকবে।’ তিনি বলেন, ‘প্রথম দিনে সাধারণ ভোক্তাদের স্বার্থে বাজার পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদের যে বিষয়গুলো জানা নেই, সেগুলো জানানো হচ্ছে। মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখাসহ ব্যবসায়ীদের কর্তব্যের বিভিন্ন বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তাদের অনিয়মগুলো দেখে নিয়ে এরপর তাদের বিরুদ্ধে কি কি শাস্তির বিধান রয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও যদি তারা এগুলো না মানে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন, ‘রমজানে ভেজাল প্রতিরোধ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই অভিযান শুরু করা হয়েছে। এটি পুরো রমজানজুড়েই অব্যহত থাকবে। এজন্য মাঠপর্যায়ে কাজ করছি আমরা। কোথাও কোনো অনিয়ম পেলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিকভাবে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বাজারে অস্থিরতা কাটাতে মনিটরিং টিম তৎপর

আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ মে ২০১৯