বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযুক্ত স্বপনকে হারদী ও রেখাকে দামুড়হুদায় বদলী

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৮:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ্যাম্বুলেন্স চালক কর্তৃক সিনিয়র স্টাফ নার্সকে মারধরের ঘটনায় অভিযুক্ত চালক স্বপন ও ভুক্তভোগী সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে বদলী করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিতিতে বিচারকার্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবিরের অফিসে তার উপস্থিতিতেই চেয়ার ছুড়ে অভিযুক্ত স্বপনকে মারার অভিযোগে সিনিয়র স্টাফ নার্স রেখাকেও অভিযুক্ত করে বদলী করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১১টার দিকে সদর হাসপাতালে তত্ত্বাবধায়কের কক্ষে এ ঘটনার বিচারকার্য অনুষ্ঠিত হয়। এসময় উভয়পক্ষের বক্তব্য শুনে মাননীয় এমপি ছেলুন জোয়ার্দ্দার দু’জনকে বদলীর রায় দিলে সবার সিদ্ধান্ত অনুযায়ী এই আদেশ কার্যকর করা হয়। এতে অভিযুক্ত চালক স্বপনকে আলমডাঙ্গা হারদীতে ও সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন খায়রুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবীর, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ রোকেয়াসহ হাসপাতালে সকল চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখাকে মারপিটের অভিযোগ ওঠে একই হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক স্বপনের বিরুদ্ধে। পরে আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) কক্ষে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত স্বপনকে চেয়ার ছুড়ে মারেন নার্স সাবিনা ইয়াসমিন। ফলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সিভিল সার্জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং আজ বিচারের জন্য বসবেন বলে জানান।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

অভিযুক্ত স্বপনকে হারদী ও রেখাকে দামুড়হুদায় বদলী

আপডেট সময় : ১০:০৮:১৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯