বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্টের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৯:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

দু’দালালকে শ্রীঘরে পাঠালেন ম্যাজিস্ট্রেট!

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্ট পরিচালনা করে আশরাফুজ্জামান বকুল ও রফিক আহমেদ নামের দুই দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা পৌর শহরের সাদেক আলী মল্লিকপাড়ার আশরাফুজ্জামান বকুলকে ৭ দিন ও কুষ্টিয়ার রফিক আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়। উভয়ের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এ রায় ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোর্ট সূত্র জানায়, বিআরটিএ অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স প্রদান, গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, গাড়ির মালিকানা পরিবর্তন, রেজিস্ট্রেশনসহ ডিজিটাল নম্বর প্লেট প্রদান ইত্যাদি সেবা প্রদানে বাড়তি সুবিধা করে দিতে গ্রাহকদের কাছ থেকে ঘুষ লেনদেন ও দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা যায়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে মোবাইল কোর্টের অভিযান

আপডেট সময় : ১০:০৯:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯