বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ জনের নাম উল্লেখ করে মামলা : আটক-৪

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৪ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পিতার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অপবাদের ঘটনা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পিতা কর্তৃক কিশোরী মেয়েকে ধর্ষণের অপবাদ দিয়ে গণধোলাইয়ের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণধোলাইয়ের শিকার ইলিয়াস বাদি হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় চার নারীকে আটকও করেছে পুলিশ। ইলিয়াস চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ারস্থ রেলবস্তির আব্দুল কাদেরের ছেলে। আটককৃতরা হলেন- পৌর এলাকার ফার্মপাড়ারস্থ রেলবস্তির রবিউলের স্ত্রী সুখি খাতুন (৩০), একই এলাকার মন্টুর স্ত্রী অনিতা খাতুন (২৫), এনামুলের মেয়ে ছোট বর্ষা (১৩) ও মিন্টুর মেয়ে বড় বর্ষা (১৫)।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়াস্থ রেলবস্তিতে মাদক ও অবৈধ ব্যবসা চালাতে সাজানো পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণের অপবাদে ইলিয়াছ নামের এক ব্যক্তিকে গণধোলাই দেয় সুবিধাবাদীরা। এ ঘটনায় গুজব ছড়ানোর অভিযোগে ওইদিনই চার নারীকে আটক করে সদর থানা পুলিশ। ঘটনার শুরুতে পিতা কর্তৃক কন্যা ধর্ষণের বিষয়টি উঠে আসলেও পরে বেরিয়ে আসে আসল কাহিনী। এদিকে, এ ঘটনার পর থেকে অত্র এলাকার মাদকব্যবসায়ীসহ মাদককারবারিরা রয়েছে আটক আতঙ্কে। অনেকে ইতোমধ্যে গা’ঢাকা দিয়েছে আবার অনেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বিভিন্ন মহলে দৌঁড়ঝাঁপ শুরু করেছে। তবে সাধারণ এলাকাবাসী এই ঘটনায় অপরাধীদের কঠিন শাস্তি দাবি করেছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

৯ জনের নাম উল্লেখ করে মামলা : আটক-৪

আপডেট সময় : ০১:৫২:০৩ অপরাহ্ণ, শনিবার, ৪ মে ২০১৯