বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১শ’৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ : আটক-৬

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০০:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের পৃথক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জেলার বিভিন্ন স্থান থেকে পৃথক সময়ে তাদের আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শ’ ৮ বোতল ফেনসিডিল ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- শরিফুল ইসলাম শরিফ (৪০), রমজান আলী (৩০), সাইফুল ইসলাম (২৮), ফজলে রাব্বি (২০), আজমল (২০) ও তুহিনুল ইসলাম (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জনাতে পারে, চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া বাজার এলাকায় বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু ফেনসিডিলসহ দুইজন ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রিয়াদ নামে ওই প্রতিষ্ঠানের মালিক পালিয়ে গেলেও সাজ্জাদ হোসেনের ছেলে তুহিনুল ইসলামকে আটক করা হয়। এসময় ওই গোডাউন তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গতকাল বিকাল ৪টার পর দামুড়হুদা উপজেলার ছয়ঘরীয়া গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার রবিউল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করেন। এছাড়াও গতকাল রাত ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আসলাম পারভেজসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রেলপাড়ার শেখ নাহিদ হোসেনেরে ছেলে ফজলে রাব্বি ও পৌর কলেজপাড়ার রাইহান আলীর ছেলে আজমলকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স গতকাল ২টার পর দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ের সামনে থেকে জয়রামপুর বাগানী পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে শরিফুল ইসলামকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করেন। পরে বিকাল ৫টার দিকে কাঁঠালতলা রাস্তার উপর থেকে জয়রামপুর নতুন পাড়ার সবুর মন্ডলের ছেলে রমজান আলীকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে গ্রেফতারকৃত এসকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ এসকল আসামীদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

১শ’৮ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ : আটক-৬

আপডেট সময় : ১২:০০:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯