বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি!

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:পত্রিকায় সত্য ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জীবননগর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ‘দৈনিক সময়ের সমীকরণ’র অফিস প্রধান ও জাতীয় দৈনিক পত্রিকা ‘যায়যায় দিন’র প্রতিনিধি সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার ০১৭২৪-৯৩৫০২২ নম্বর মোবাইল থেকে তাকে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় সাংবাদিক জাহিদ বাবু বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণের জীবননগর অফিস প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। গত ৩০ এপ্রিল দৈনিক সময়ের সমীকরণের প্রথম পাতায় ‘জীবননগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিলার ব্যাগ তল্লাশির কথা বলে ছিনতাই : প্রায় অর্ধকোটি টাকার সোনা ৫ লাখে ফেরত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দিনই দুপুর ২টা ৫০ মিনিটের সময় ০১৭২৪-৯৩৫০২২ মোবাইল নাম্বার থেকে জিএ জাহিদুল ইসলাম বাবুকে উক্ত সংবাদ প্রকাশ করার ক্ষমতা কে দিয়েছে বলে জানতে চাওয়া হয়। এর পর পরই সাংবাদিক জাহিদ বাবুকে কোন কথা বলার সুযোগ না দিয়ে, তাকে ভালো খাবার খেয়ে নিতে বলা হয়। এছাড়া যে কোন সময় তাকে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালি প্রদান করে সন্ত্রাসীরা। পরবর্তীতে ওই নাম্বারে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ অবস্থায় সাংবাদিক জাহিদ বাবু পেশাগত দায়িত্ব পালনে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরগত বুধবার জাহিদ বাবু নিজ জীবনের নিরাপত্তা চেয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি নিয়ে জীবননগরসহ জেলার সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অপরাধী ধরতে পুলিশের কাছে জোর আবেদন জানিয়েছেন সাংবাদিকরা।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রাণনাশের হুমকির বিষয়ে থানায় জিডি হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান করে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
এদিকে, সাংবাদিক জাহিদ বাবুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধীদের সনাক্ত করে ব্যবস্থা নিতে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার কানাই লাল সরকারসহ পুলিশ প্রশাসনের কাছে দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এধরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সমীকরণ পরিবার।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিক জাহিদ বাবুকে প্রাণনাশের হুমকি!

আপডেট সময় : ১১:৫৫:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯