বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বারাদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। গত বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে মেহেরপুর সদরের বারাদী বাজারের অদূরবর্তী কাটজুলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির চালক ইউসুফ আলী (৩০)। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় গাড়ীর হেলপার মিরাজকে (২৫) উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খুলনা থেকে ঢাকা মেট্রো- ট-১৮-৭২৭২ ট্রাকটি ফ্রেশ কোম্পানীর সিমেন্ট নিয়ে মেহেরপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ট্রাকটি মেহেরপুরের যাওয়ার পথে কাটজুলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কড়ইগাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির চালক। ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত গাড়ী চালক ইউসুফ আলী ঝিনাইদহ জেলার পবাহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও হেলপার মিরাজ একই জেলার আরাপপুর গ্রামের নুর ইসলামের ছেলে। প্রায় আদা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্থ গাড়ীর কেবিন কেটে চালকের মরদেহ বের করে।
খবর পেয়ে বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। পরে পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

বারাদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

আপডেট সময় : ১১:৫৪:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ মে ২০১৯