বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘুর্ণিঝড় ফণী- চুয়াডাঙ্গায় সতর্কতা জারি : সব ধরণের ছুটি বাতিল

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মে ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা : স্বরাষ্ট্রমন্ত্রীর চুয়াডাঙ্গা সফর বাতিল

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাত হানার আশঙ্কায় চুয়াডাঙ্গায় সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিলসহ সব স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সতর্কতা জারিসহ এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। তিনি বলেন, এখন থেকেই সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জেলার চারটি উপজেলার সব স্কুল-কলেজকে শেল্টারহোম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে। উদ্ধার কাজের জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ীও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ও শুকনা খাবার, মুড়ি, মুড়কি, চিড়া মজুদ রাখার জন্য স্বস্ব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন জেলে প্রশাসক। এদিকে, দুর্যোগের কবলে পড়লে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নিজ এলাকার চেয়ারম্যান, মেম্বরসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সাথে জানাতে বলা হয়েছে। সভায়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস, ওজোপাডিকো, জেলার চার উপজেলার নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, এনজিও প্রতিনিধিসহ সরকারি অফিসের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে, ৪ মে চুয়াডাঙ্গা সফর বাতিল করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-৬ বিজিবির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঘুর্ণিঝড় ফণী- চুয়াডাঙ্গায় সতর্কতা জারি : সব ধরণের ছুটি বাতিল

আপডেট সময় : ০৫:০৭:০৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ মে ২০১৯