বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজিবকে যাবজ্জীবনসহ ৯ জনের ১৪ বছরের জেল!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে ডাকাতির প্রস্তুতিসহ চারটি মামলার রায় ঘোষণা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী বাজারে একটি হোটেলে বসে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৮ জনকে ৭ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড ঘোষণা করা হয়েছে। একইদিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভুয়া পুরোহিত সেজে স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় পলাতক রাজিব শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সে ফরিদপুর জেলার শিবরামপুর গ্রামের শহিদুল শেখের ছেলে। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক পৃথক এজলাসে এ রায় ঘোষণা করেন।
এদিকে ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরকের দুটি মামলায় ১৪ বছর করে সাজা প্রাপ্ত আসামীরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার মহালয়া গ্রামের আজিবর আলীর দুই ছেলে কুরবান আলী (৩২) ও লোকমান আলী (২৪), একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে তরিকুল ইসলাম (৩২), গোপালপুর গ্রামের মৃত এলেম মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪), কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের আফজাল মন্ডলের ছেলে লাল চাঁদ (২৮), আসাদুল মন্ডলের ছেলে সোহানুর রহমান জনি (২৫), কলম আলীর ছেলে আকিমুল ইসলাম (২৫) ও লালমনিরহাট জেলার ভাটিবাড়ি গ্রামের জামিনুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সজিব (২৪)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানাধীন হিজলগাড়ী বাজারের সংগ্রাম হোটেলে বসে গোপণ বৈঠক করছিল একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে একটি পুরাতন লোহার তৈরি দেশীয় ৬ বোর রিভলবার ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ঘটনার রাতেই তাদেরকে সদর থানা হেফাজতে নিয়ে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যদি আইনে তিনটি মামলা দায়ের করে পরদিন আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু তদন্ত শেষে একই বছরের ১৪ নভেম্বর গ্রেফতারকৃত আটজনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন। চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম এ মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ ও যাচাই শেষে ডাকাতির প্রস্তুতি এবং বিস্ফোরক মামলায় প্রত্যেকের সাত বছর করে ১৪ বছর কারাদন্ডাদে দেন। এছাড়া প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আসামী শহিদুল ইসলাম সজিব ও আবু বক্কর পলাতক ছিলেন। অপর অস্ত্র মামলায় সবাইকে খালাস দেয়া হয়েছে।
অপরদিকে ভুয়া পুরোহিত সেজে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় রাজিব শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জিয়া হায়দার।
এ প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শামসুজ্জোহা বলেন, ২০১৬ সালের অক্টোবর মাসের মাঝাঁমাঝি সময়ে ফরিদপুরের গোয়ালচামট গ্রামের এক পুরোহিত তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামে বেড়াতে আসেন। ১৬ অক্টোবর বিকালে রাজিব শেখ নামে স্থানীয় এক বখাটে যুবক পুরোহিত বেশে ওই পুরোহিতের স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ওই পুরোহিত দামুড়হুদা থানায় মেয়েকে অপহরণের অভিযোগ এনে যুবক রাজিব শেখকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। দামুড়হুদা থানা পুলিশ এ মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৭ নভেম্বর একমাত্র আসামি রাজিব শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আলোচিত এ মামলার বিজ্ঞ বিচারক মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যাচাই শেষে একমাত্র আসামি রাজিব শেখকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার সময় উক্ত মামলার একমাত্র আসামী রাজিব শেখ পলাতক ছিলেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রাজিবকে যাবজ্জীবনসহ ৯ জনের ১৪ বছরের জেল!

আপডেট সময় : ১২:২২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯