বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নগদ টাকা ও মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯
  • ৭৪৪ বার পড়া হয়েছে

কোটচাঁদপুরে ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দস্যুদের হানা
নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে শহরের বড়বামনদাহ গ্রামের জাকারিয়ার পুত্র ব্যবসায়ী বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এসময় বাসার লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার সহ ৪টা মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন। ভুক্তভোগী বাবুল হোসেন জানান, সোমবার মধ্যরাতে কয়েকজন দূর্বৃত্ত বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে বাসার ভিতর প্রবেশ করে। পরে আমাদেরকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে সবাইকে কাপড় দিয়ে হাত-পা বেধে ফেলে। দূর্বৃত্তরা নগদ সত্তর হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও ৪টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এদিকে দস্যুতার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় আকারের ডাকাতি সংঘটিত না হলেও দস্যুতার মত ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করবে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

নগদ টাকা ও মোবাইলসহ স্বর্ণালঙ্কার লুট!

আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ণ, বুধবার, ১ মে ২০১৯