বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে উত্তেজনা : রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষতি সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে বলে জানা গেছে। তফসিল ঘোষনার মাধ্যমে ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ আগামী ১৩ মে ঘোষনা করা হয়েছে। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই কাজ সম্পন্ন করেছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান। এ নির্বাচন স্থগিত রাখতে রিটার্নিং কর্মকতার কাছে দেয়া একাধিক লিখিত দরখাস্তে এসব তথ্য উঠে এসেছে। এলাকাবাসীর অভিযোগ, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান জহুরুল হক খানের মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্যের লড়াই চলে আসছে। গেল উপজেলা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সম্প্রতি ইউনিয়নের বসন্তপুর গ্রামে গাছের ডাল অপসারনকে কেন্দ্র করে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডকে পুজি করে এক গ্রুপ আধিপত্য বিস্তার ও হামলা লুটপাটে সফল হতে না পেরে নতুন পথ খুঁজছে। সূত্র হিসেবে বেছে নিয়েছে ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে উভয় গ্রুপের কর্মী সমর্থকদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে সামাজিক আধিপত্য বিস্তারের ¯œায়ুযুদ্ধ তো আছেই। ইউনিয়নকে উত্তপ্ত করতে ও রাজনৈতিক ফায়দা লুটতে এক গ্রুপ প্রতিশোধ পরায়ন ভূমিকা নিয়ে ইউনিয়ন বিএনপির কর্ণধারদের সাথে নিয়ে এগিয়ে চলেছে। সংঘর্ষ ও পুনরায় হত্যাকান্ড ঘটিয়ে ইউনিয়নকে অশান্ত করতে তারা কলকাটি নাড়ছে বলে অপর গ্রুপের অভিযোগ। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে ইস্যূ করে সংঘর্ষসহ বড় ধরনের ঝামেলা হতে পারে বলে তাদের আশংকা। এ নির্বাচনকে ঘিরে রক্তক্ষয়ি সংঘর্ষসহ আবারো হত্যাকান্ডের মত বড় ধরনের দূর্ঘটনা ঘটতে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য আছে বলে জানা গেছে। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে ত্রিবেনী গ্রামের অনেক অভিভাবক স্কুলটিকে নিরাপদ রাখার স্বার্থে নির্বাচন সাময়িক ২স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে। ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে ইস্যূ করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই তারা নির্বাচন সাময়িক স্থগিত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দরখাস্ত দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ উসমান গনি জানান, লিখিত দরখাস্তগুলোর তদন্ত চলমান রয়েছে। দ্রতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে উত্তেজনা : রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা

আপডেট সময় : ১১:৫৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯