বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মহেশপুরে মাদকাসক্ত ছেলের কান্ড! মা ও নানিকে কুপিয়ে হত্যা!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে গতকাল শুক্রবার ভোরে মা মর্জিনা খাতুন (৫২) ও নানি শামছুন্নাহারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে ইমরান (২৬) নামে এক মাদকাসক্ত যুবক। ইমরান হচ্ছে ঝিনাইদহের স্টেডিয়ামপাড়ার এনায়েতের ছেলে। নেশার টাকা না দেওযায় ধারালো অস্ত্রের আঘাতে মা ও নানিকে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রতিবেশিরা অভিযোগ করেন।
নিহতরা হলেন, নওদাগ্রামে মৃত নুর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার (৭০) ও তার মেয়ে মহেশপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা মর্জিনা খাতুন (৫২)। ঘাতক ইমরান ছোট থাকতে তার মা’কে তালাক দেয় তার পিতা এনায়েত।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, ইমরান তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসির ভাষ্যমতে নেশার কারণে ইমরান মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়লে একবার তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখান থেকে সে পালিয়ে চলে আসে।
এলাকার পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু অভিযোগ করেন, ইমরান মাদকাসক্ত ছিল। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা’কে মারধর করতো। শুক্রবার রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মহেশপুরে মাদকাসক্ত ছেলের কান্ড! মা ও নানিকে কুপিয়ে হত্যা!

আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯