বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলেসহ আটক তিন : উন্মোচন হয়নি খুনের রহস্য!

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুর গাংনীতে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনা
নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণপুরে মনোরুদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কল্যাণপুর কালিতলাপাড়ায় এ ঘটনা ঘটে। মনোরুদ্দীন উপজেলার কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার মৃত নিহার উদ্দীনের ছেলে। তিনি পেশায় লাঙল তৈরির কারিগর। এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত’র ছেলে সিফাত আলী, প্রতিবেশি মুকুল ও কাবের আলীকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মনোরুদ্দীন প্রতিরাতের মতো মঙ্গলবার রাতেও নিজ ঘরের (পিঁড়ি) বারান্দায় শুয়ে পড়েন। পরে আনুমানিক রাত আড়াইটার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় হঠাৎ তার বড় ছেলে সিফাত পাশের ঘর থেকে বাড়ির পেছনের বাঁশবাগানে মানুষের কথার শব্দ শুনে মনে করেন কেউ হয়তো গরু চুরি করতে এসেছে। এ আশঙ্কায় তিনি তার বাবা মনোরুদ্দিনকে ডাকতে গেলে তার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। চিৎকারে বাড়ির অন্য সদস্যরাসহ প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে গাংনী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, হত্যার কারণ এখনো জানতে পারেনি। আমি ঘটনাস্থলে পুলিশ র্ফোসসহ পরিদর্শন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য তার নিজ ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে লাশ। খুব অল্প সময়ে তদন্তে খুনের তথ্য বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ছেলেসহ আটক তিন : উন্মোচন হয়নি খুনের রহস্য!

আপডেট সময় : ১০:৪৪:৪৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯