বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুলছাত্রীকে অপহরণ: যুবকের ১৪ বছরের কারাদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০০:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার মেমনগর গ্রামে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলায় টুটুল হোসেন (২৪) নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। কারাদন্ডপ্রাপ্ত টুটুল হোসেন দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ আগস্ট সকালে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলছাত্রী সবেদা খাতুনকে মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর থেকে ওই স্কুলছাত্রীর খোঁজ না পাওয়ায় একই বছরের ১২ আগস্ট তার বাবা বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় টুটুলকে প্রধান করে ৪ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি টুটুলকে আটকসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে। এরপর পুলিশি তদন্ত শেষে ৪ জন আসামির মধ্যে দুইজনকে এজাহার নামীয় করে ওই বছরের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। গতকাল এ মামলার প্রধান আসামি টুটুল হোসেনকে ১৪ বছরের কারাদন্ড দেয়া হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীকে অপহরণ: যুবকের ১৪ বছরের কারাদন্ড

আপডেট সময় : ১১:০০:৪৯ পূর্বাহ্ণ, বুধবার, ২৪ এপ্রিল ২০১৯