মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ধানমণ্ডির বাসায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৪:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ তার ধানমণ্ডির বাসায় নেওয়া হয়েছে।

আজ রবিবার সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ ধানমণ্ডির জিগাতলার নিজ বাসভবনে নেওয়া হয়।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা সুরঞ্জিত সেনের বাসায় উপস্থিত হয়েছেন।

উল্লেখ্য, রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । শুক্রবার সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ধানমণ্ডির বাসায় !

আপডেট সময় : ১১:০৪:১৮ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭