মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সুরঞ্জিত সেনের শেষকৃত্য সোমবার !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০১:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সদ্যপ্রয়াত দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য হবে আগামীকাল সোমবার। তার আগে রাজধানী ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে এই নেতাকে শ্রদ্ধা জানানো হবে।

শ্রদ্ধা জানানোর পর সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সুরঞ্জিত সেনের শেষকৃত্য।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, “সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যের ব্যাপারে পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সময়সূচি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই বিষয়টি অবগত করা হয়েছে। ”

রবিবার সকাল ৯টার দিকে সুরঞ্জিত সেনের মরদেহকে জিগাতলায় তার বাসায় নেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।  দুপুর বারোটার সময় তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখান থেকে দুপুর তিনটার সময় নেয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরদেহে শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ হিমঘরে রাখা হবে।

সোমবার সকাল নয়টায় হেলিকপ্টারে করে তার মরদেহ সিলেটের উদ্দেশে নেয়া হবে। দশটায় সিলেটে মরদেহে শ্রদ্ধা প্রদর্শনের পর সাড়ে এগারোটায় মরদেহ নেয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে মরদেহ শাল্লা নেয়া হবে দেড়টায়। সর্বশেষ বেলা তিনটায় মরদেহ পৌঁছাবে দিরাইয়ে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

উল্লেখ্য রাজনীতিবিদ ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন । শুক্রবার সঙ্কটাপন্ন অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ রবিবার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

সুরঞ্জিত সেনের শেষকৃত্য সোমবার !

আপডেট সময় : ১১:০১:৫৪ পূর্বাহ্ণ, রবিবার, ৫ ফেব্রুয়ারি ২০১৭