শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু ঝর্ণা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৮৪১ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:- সাত বছর বয়সী অসুস্থ্য শিশু কন্যা ঝর্ণাকে ডাক্তার দেখাতে সদর হাসপাতালে আসেন মা মাহমুদা বেগম। হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছে ঠিকই, কিন্তু সুস্থ্য হওয়া আর হলো না ঝর্ণার। লাশ হয়েই তাকে বাড়িতে ফিরতে হলো। ঘাতক অটোরিকসা পথেই শিশুটির প্রাণ কেড়ে নিলো। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেইন গেইটের সামনে।

নিহত শিশু ঝর্ণা সদর উপজেলার টুমচর গ্রামের মো. স্বপনের মেয়ে। ঘটনার পর শিশুটির মরদেহ কোলে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মা মাহমুদা বেগম। তার আত্মনাদে আসপাশে লোকজন অটো রিকসাটিকে আটক করলেও পালিয়ে যায় ঘাতক চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে হাসপাতালের সামনে রাস্তা পারাপার হচ্ছিলেন মা মাহমুদা। ব্যস্ততম সড়কে হঠাৎ পাশ থেকে দ্রুতগামী একটি ব্যাটারী চালিত অটো রিকসা ঘটনাস্থলে পৌছে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন অটোরিকসাটিকে আটক করে। তবে পালিয়ে যায় ঘাতক চালক।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোরিকসাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

লক্ষ্মীপুরে চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু ঝর্ণা

আপডেট সময় : ১১:৪৪:২৮ অপরাহ্ণ, সোমবার, ২৫ মার্চ ২০১৯