বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলমডাঙ্গা মাংস বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯
  • ৭৪৯ বার পড়া হয়েছে

ভেজাল মাংস বিক্রি করায় জরিমানা
নিউজ ডেস্ক:
আলমডাঙ্গায় দুই মাংস ব্যবসায়ীকে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার ভেজাল ছাগলের মাংস বিক্রির অপরাধে এ জরিমান করা হয়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুন্সি আসাদুজ্জামান আলমডাঙ্গা মাংসের বাজারে মাংস কিনতে যান। এ সময় বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা মাংসকে অফিসার ইনচার্জের নিকট খাশির মাংস দাবি করে ব্যবসায়ীরা খাসির দাম হাকান। অফিসার ইনচার্জের সন্দেহ হলে তিনি দুটি দোকানে ঝুলিয়ে রাখা ছাগলের মাংস থেকে লিঙ্গ ধরে টান দিলে লিঙ্গটি বের হয়ে আসে। এতে কিংকর্তব্যবিমূঢ় মাংস ব্যবসায়ী দু’জন তাদের প্রতারণার কথা স্বীকার করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানান। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতারক দু মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন। এ দুই মাংস ব্যবসায়ী হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের মৃত আকবর আলীর ছেলে আজগর আলী ও আলমডাঙ্গা থানাপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গা মাংস বাজারে মোবাইল কোর্ট পরিচালনা

আপডেট সময় : ১০:২৯:২০ পূর্বাহ্ণ, বুধবার, ৬ মার্চ ২০১৯