বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম আবার চালুর দাবি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:১৫:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
  • ৭৫২ বার পড়া হয়েছে

আগামী ৯ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটি। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টায় রেলস্টশন চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সে সময় আলমডাঙ্গা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় অনলাইন নিউজ পোর্টাল সাম্প্রতিকী ডট কমের আলমডাঙ্গা অফিসে অনুষ্ঠিত এক জরুরী মতবিনিময় সভায় ওই মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলাল উদ্দীন, সিনিয়র সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সহসভাপতি ইউনুস মন্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক সদু, মুক্তিযুদ্ধ প্রজন্ম বিগ্রেডের নেতা আদিল আহমেদ, স্বয়ম্ভর ক্রীড়া কুঠির পরিচালক সাঈদ হিরোন, অ্যাড. মকলেসুর রহমান, প্রাইম পলিটেকনিকের অধ্যক্ষ মামুনুর রহমান, মোল্লা ফারুক এলাহী, মিশর বিশ্বাস, সখি ফিল্মস’র প্রতিনিধি রাজীবুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আব্দুল জব্বার লিপু প্রমুখ।  ওই মতবিনিময় সভায় মানববন্ধন কর্মসূচি সফল করতে বিভিন্ন মুক্তিযোদ্ধা, বণিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, রাজনীতিক ও সামাজিক সংগঠণের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম আবার চালুর দাবি

আপডেট সময় : ১১:১৫:১১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯