বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৯:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। গতকাল রোববার পৃথক সময়ে চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেক ৫ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিল ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা ও সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে ফার্মপাড়া এলাকায় জনৈক কারনের দোকানের সামনে একজন মাদকদ্রব্য বিক্রি করছে।এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরীয়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে সজিবকে। এ সময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। এছাড়াও একই টিম কুলচারা মোড়ে অভিযান চালিয়ে একই এলাকার বুদো আলীর ছেলে শামীম হোসেনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেন।
অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদা থানা এলাকার চন্ডিপুর গ্রামের চারাবাগান মাঠ এলাকায় অভিযান চালিয়ে সড়াবাড়িয়া গ্রামের মৃত সহরব মন্ডলের ছেলে আবু বক্করকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা ও সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৩

আপডেট সময় : ১০:৫৯:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৪ মার্চ ২০১৯