বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসায় ডিসি গোপাল চন্দ্র দাস

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৪ মার্চ ২০১৯
  • ৭৬০ বার পড়া হয়েছে

?

অতিদ্রুত এ জেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা করা হবে
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনি ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মহাতাবু জলসার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশ হলো মা, এই দেশ রক্ষার দায়িত্ব সকলের। আদর্শ সুশৃঙ্খলভাবে স্কাউটসদেরকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্কাউটসরা সততা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করলে সমাজে অপরাধ দমন করা সম্ভব। অতিদ্রুত চুয়াডাঙ্গা জেলাকে শতভাগ স্কাউটস ঘোষণা করা হবে। দায়িক্ত নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে।
মহাতাবু জলসায় বিশেষ অতিথি হিসেবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।
৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের পরিচালক প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে মহাতাবু জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান, প্রভাষক আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার পাপিয়া আক্তার, সুচিত্র রঞ্জন দাস, নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ, সহকারী কমিশনার শিবানী সরকার, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ৩১৫তম রোভার স্কাউট ইউনিট লিডার কোর্সে অংশগ্রহণ করে ৪২ জন টিম লিডার। এর মধ্যে দু’জন চুয়াডাঙ্গার বাইরের এবং ৪০ জন চুয়াডাঙ্গার। কোর্সে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের চারজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ৪২ জন টিম লিডারের মধ্যে ১৩ জন নারী এবং ২৯ জন পুরুষ ইউনিট লিডার।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহাতাবু জলসায় ডিসি গোপাল চন্দ্র দাস

আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৪ মার্চ ২০১৯