বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাংনীতে খাল পূণর্খননের উদ্বোধনকালে এমপি খোকন

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ৩ মার্চ ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য ও মাছ উৎপাদন বৃদ্ধি হবে

নিউজ ডেস্ক:মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন বলেছেন, খাল পূর্ণ খননের মধ্যে দিয়ে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা, অন্যদিকে আবারও দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধি হবে। বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ রক্ষার্থে এ খাল পূর্ণ খননে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, প্রকৃতির সাথে তাল মিলিয়ে আল্লাহর দেওয়া এ অপরুপ সৃষ্টিকে আমরা নতুন করে তার ভারসম্য যাতে রক্ষা হয়, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার মরানদী কোদাইল কাটি অংশে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল পূর্ণ খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা রুকসানা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ইউপি সদস্য লিটন, সাহাবুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবির হামজা ও যুবলীগ নেতা মুক্তারুল ইসলাম। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৮৫০ মিটার খাল পূর্ণ খনন কাজে ২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় কোদাইলকাটি মৎস্যজীবি সমিতি।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

গাংনীতে খাল পূণর্খননের উদ্বোধনকালে এমপি খোকন

আপডেট সময় : ০১:৫৪:৫০ অপরাহ্ণ, রবিবার, ৩ মার্চ ২০১৯