মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

  • rahul raj
  • আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার তালতলা পশুহাটপাড়া ও হকপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ৪২ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- হকপাড়ার নিজাম উদ্দীন গেদা (৩৯) ও বুদ্দিমানপাড়ার সেলিম হোসেন (৩৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই ভবতোষ রায়সহ সঙ্গীয় ফোর্স তালতলা পশু হাটপাড়ায় অভিযান চালিয়ে হকপাড়ার আজগর আলীর ছেলে নিজাম উদ্দীন গেদাকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ১২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, শহর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স হকপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাড়িয়ে ধরা হয় বুজরুকগড়গড়ী বুদ্দিমানপাড়ার সাইদুর রহমানের ছেলে সেলিমকে। গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯