মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩২:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

কলেজছাত্র আক্তারের মৃত্যু : শোকের মাতম
নিউজ ডেস্ক:গাংনী শহরের র‌্যাব ক্যাম্পের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র আক্তারুজ্জামান (২০) নিহত হয়েছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আক্তারুজ্জামান ও তার মোটরসাইকেল আরোহী বন্ধু হারুন অর রশিদ হারুন গুরুত্বর আহত হয়। গতকাল শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আক্তারুজ্জামানের মৃত্যু হয়। নিহত আক্তারুজ্জামান আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের স্কুল শিক্ষক আজিজুল ইসলামের ছেলে। আহত হারুন একই গ্রামের আলী কদরের ছেলে। তারা দু’জনই চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুরের গাংনী শহরে জরুরী কাজে আসে আক্তারুজ্জামান ও তার বন্ধু হারুন। ফেরার পথে র‌্যাব ক্যাম্পর সামনে গাংনী-হাটবোয়ালিয়া সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দু’জন রাস্তার উপর ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসক।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আক্তারুজ্জামানের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তার পিতা আজিজুল হক। তিনি বলেন, আহত হারুনেরও অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া

আপডেট সময় : ১০:৩২:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯