মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী Logo সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

সন্ত্রাস, মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গি, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে সিইও, এমবিএম গ্রুপ ঢাকার উদ্যোগে বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিইও, এমবিএম গ্রুপের সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে সন্ত্রাস ও মাদক নির্মূল করা সম্ভব। ইভটিজিংকারীরা যেই হোক না কেনো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বাল্যবিবাহ রোধকল্পে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা সংবাদ দিলে পুলিশ প্রশাসন সকল প্রকার সাহায্যের জন্য ব্যবস্থা গ্রহন করবে। এছাড়াও তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, যে কোন বিষয়ে আপনারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আপনাদের সহায়তা করতে বাধ্য থাকবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান আসাদ, জামজামী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ্ আলম মন্টু, স্কুলের ম্যানেজিং কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রিপন শাহ্, সাহারুজ্জামান। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাব উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রতন শাহ্, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদ আহমেদ, ডা. আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা বাদশা খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম শওকত বিস্কুট, গোলাম সরোয়ার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ

বাল্যবিবাহ রোধে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন

আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯