বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে নির্যাতনে স্ত্রীর মৃত্যু : স্বামী পলাতক

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জানুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড়ডাউটি গ্রামে যৌতুক না দেওয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী আনিচুর রহমান। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বড়ডাউটি গ্রামের আনিচুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায়ই শারিরিকভাবে নির্যাতন করত। একই দাবিতে গত মাসের ২৯ ডিসেম্বর বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে না দেওয়ায় স্ত্রীকে বেদম মারপিট করে। এতে শিউলি খাতুন অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে ভর্তি করে নি স্বামীর পরিবার। পরবর্তীতে চলতি মাসের ৩ তারিখের গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাই ভাই শামীম তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাদের একটি ৮ বছরের কন্যা সন্তান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত স্বামী ও তার পরিবারের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নির্যাতনে স্ত্রীর মৃত্যু : স্বামী পলাতক

আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জানুয়ারি ২০১৯