বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৪

  • rahul raj
  • আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জানুয়ারি ২০১৯
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামের জাহাঙ্গীর (৪০), জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী রশিদা (৬০), মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেলপোতা গ্রামের জেহের বিশ্বাসের ছেলে গোলাম রসুল (৬৫), ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের টেংরা মন্ডলের ছেলে বাবলু (৪০)। জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সাতগাগী মোড় এতিমখানা রোডে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে আহত হন জাহাঙ্গীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে তিতুদহ গ্রামে রাস্তায় সিএনজির ভাড়া দেওয়ার সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন রশিদা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, মেহেরপুর পাটকেলপোতা যাত্রী ছাউনির সামনে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন গোলাম রসুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অপরদিকে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমসাধু চালক বাবলু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনা : আহত-৪

আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জানুয়ারি ২০১৯