বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নান্দাইলে নৌকার উঠান বৈঠকে মহিলাদের ব্যাপক সাড়া

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের নির্বাচনী প্রচারণার উঠান বৈঠকে মহিলাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদিনই নৌকার উঠান বৈঠক চলছে। এ পর্যন্ত ১২৮টি উঠান বৈঠকে এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন যোগদান করেছেন। সোমবার (২৪শে ডিসেম্বর) জাহাঙ্গীরপুর ইউনিয়নে এক বৃহৎ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে এমপি তুহিন প্রধান অতিথি এবং সাবেক সংসদ সদস্যা মিসেস জাহানারা খান প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া এমপি তুহিনের সহধর্মীনি মিসেস জেবে নাইয়ার তৃণা সহ স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক তরুণী ও মহিলাদের যোগদানে নৌকার উঠান বৈঠক ব্যাপক আলোচিত হয়। এমপি আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন উপস্থিত মহিলা ভোটারদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড দিক তুলে ধরে আগামী ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট আহ্বান করেন। এসময় এমপি তুহিনের প্রস্তাবে হাত উঠিয়ে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন উপস্থিত মহিলা ভোটাররা।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

নান্দাইলে নৌকার উঠান বৈঠকে মহিলাদের ব্যাপক সাড়া

আপডেট সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮