বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পিছিয়ে পড়েও জয় পেল লিভারপুল !

  • আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে লিভারপুল। প্রথমে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল লিভারপুল। পরে ৩ গোল করে বার্নলির মাঠ থেকে দাপুটে জয় নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লিভারপুল কোচ।

নিজেদের মাঠে ম্যাচের ৫৪তম মিনিটে এগিয়ে যায় বার্নলি। কর্নারে একজন হেড করার পর গোলরক্ষক আলিসন ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি-বক্সে জটলার মধ্য থেকে সুযোগ কাজে লাগান জ্যাক কর্ক।

৬২তম মিনিটে দিভোক ওরিগির তৈরি করে দেওয়া বল ডান পায়ের শটে জালে জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান জেমস মিলনার। ৬৬তম মিনিটে ওরিগির বদলি নামার তিন মিনিট পর লিভারপুলকে এগিয়ে নেন ফিরমিনো। ৬৯তম মিনিটে সতীর্থের ফ্রি কিক থেকে পাওয়া বল নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সালাহর বাড়ানো বল মাপা শটে লক্ষ্যভেদ করে লিভারপুলের জয় নিশ্চিত করে দেন জেরদান সাচিরি।

এ জয়ে লিভারপুল ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পিছিয়ে পড়েও জয় পেল লিভারপুল !

আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮