বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

লিওনেসারকে উড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

  • আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্প্যানিশ কোপা ডেল রের রাউন্ড অব ৩২-এর ফিরতি লেগে বুধবার রাতে কালচারাল লিওনেসার মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথম লেগে ১-০ গোলে জয় তুলে রাখা বার্সা ফিরতি লেগে ঘরের মাঠে এবার ৪-১ গোলে জিতেছে। এমন জয়ে জোড়া গোল করেছেন ডেনিস সুয়ারেজ। গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও ম্যালকম। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা।

ঘরের মাঠে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রেখে খেলতে নামা দলটির অপেক্ষা অবশ্য দীর্ঘ হয়নি। ১৮তম মিনিটে ডি-বক্সে ইভান রাকিতিচের পাস পেয়ে শরীরটাকে ঘুরিয়ে ডান পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন মুনির এল হাদ্দাদি।

২৬তম মিনিটে মাঝমাঠের কাছে রাকিতিচের বাড়ানো বল ধরে অনেকখানি এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেস। আর ৪৩তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়িয়ে পরের রাউন্ডের টিকেট প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মালকম। এ গোলেও অবদান ছিল বিশ্বকাপজয়ী ক্রোয়াট মিডফিল্ডার রাকিতিচের।’

দ্বিতীয়ার্ধের ৯ম মিনিটে ব্যবধান কমিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োসেপ সেনে। তবে ৭০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে ডান পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেনিস সুয়ারেস।শেষ ষোলোয় আরও উঠেছে আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, ভিয়ারিয়াল। তবে জিরোনার কাছে হেরে ছিটকে গেছে লা লিগায় দারুণ ছন্দে থাকা দেপোর্তিভো আলাভেস।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

লিওনেসারকে উড়িয়ে শেষ ষোলোতে বার্সা !

আপডেট সময় : ০১:০৬:৪৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮