বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি : শচীন

  • আপডেট সময় : ১০:৩৯:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত অধিনায়ক বিরাট কোহলীকে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা খোলোয়ার হিসেবে আখ্যায়িত করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার। সম্প্রতি তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট। এ ব্যাপারে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু কেউ যদি বিষয়টি নিয়ে তুলনায় ঢোকেন, তাহলে তার মধ্যে নেই আমি।

শচীন বলেন, ষাট, সত্তর বা আশির দশকে ভিন্ন মানের বোলাররা ছিলেন। আমার সময়ে বোলারদের মান ছিল এক রকমের। এখন আবার অন্য বোলাররা খেলছেন। তাই আমি কোনো তুলনায় যেতে চাইনা।’এদিকে একদিনের ক্রিকেটে শচীনের গড়া দ্রুততম দশহাজার রানের রেকর্ড ভেঙেছেন কোহলি। সামনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের ৪৯ শতরানের রেকর্ড রয়েছে। যেদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বর্তমান ভারত অধিনায়ক কোহলি। ইতোমধ্যেই একদিনের আন্তর্জাতিকে কোহালির শতরানের সংখ্যা ৩৮।কোহলি প্রসঙ্গে শচীন বলেন, ‘খেলোয়াড় হিসেবে নিজেকে আগের চেয়ে অনেকটাই বদলে নিয়েছে কোহলি। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার এই গুণটা আমি বিরাটের মধ্যে আগেই দেখেছিলাম। যা দেখে আমার মনে হত, ছেলেটা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে। শুধু এই প্রজন্মই নয়। সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন কোহলি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কোহলি : শচীন

আপডেট সময় : ১০:৩৯:৩০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮