বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

জুভেন্তাসে রোনালদোর নতুন রেকর্ড !

  • আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জুভেন্তাসে শুরুর কয়েকটা ম্যাচ মোটেও ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলেরই দেখা পাচ্ছিলেন না পর্তুগিজ এ তারকা। কিন্তু যখন পেলেন তা নিয়ে গেলেন রেকর্ড-স্পর্শী উচ্চতায়। ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে জুভেন্তাসের হয়ে প্রথম ১০ ম্যাচে ৭ গোল করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা, যা একটি রেকর্ড। জুভির হয়ে লিগে সর্বশেষ কোনো খেলোয়াড় প্রথম ১০ ম্যাচে ৭ গোল করেছিলেন ৬০ বছর আগে।

রাশিয়ার বিশ্বকাপ চলাকালীন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। ইতালিয়ান ক্লাবটিতে এসেও নিজের অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখিয়ে চলছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সিরি ‘আ’র প্রথম ১০ ম্যাচে করেছেন ৭ গোল, যা গত ৬০ বছরে জুভেন্তাসের হয়ে অন্য কেউ করতে পারেনি।এর আগে ১৯৫৭-৫৮ মৌসুমে জুভির হয়ে সিরি ‘আ’তে প্রথম ১০ ম্যাচে ৭ গোল করেছিলেন জন চার্লস। তার পর আর কেউ এই কৃতিত্ব দেখাতে পারেননি। অথচ এই সময়ে জুভির হয়ে ইতালিয়ান লিগ মাতিয়েছেন কার্লোস তেভেজ, ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ ও ত্রেজেগেতেরা মতো ফুটবলাররা।জন চার্লস ওই মৌসুমে করেছিলেন ২৮ গোল। এখন দেখার বিষয় মৌসুম শেষে সিআরসেভেন কোথায় গিয়ে থামেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

জুভেন্তাসে রোনালদোর নতুন রেকর্ড !

আপডেট সময় : ০১:১৮:৫২ অপরাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮