মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শরিকদের ডেকেছেন খালেদা জিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৪:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সার্চ কমিটিতে নাম দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংলাপে অংশ নেওয়া জোট শরিকদের সঙ্গে কথা বলতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য সংলাপে অংশ নেওয়া শরিক দলের সভাপতি/চেয়ারম্যানদের সাথে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলের মহাসচিবদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই শরিক দলের নেতাদেরকে রাতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বান জানানো হয় বলে বৈঠকসূত্রে জানা গেছে।

বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংলাপে অংশ নেওয়া ২০ দলীয় জোটের শরিকরা আলাদা আলাদা নাম দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার

শরিকদের ডেকেছেন খালেদা জিয়া !

আপডেট সময় : ১২:০৪:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭