সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ধান উৎপাদন আরো গতিশীল করতে হবে : মতিয়া

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে সফলতার ধারা আরো গতিশীল করতে হবে। সেই লক্ষ্যে বন্যা, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহনশীল ধানের জাত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের জন্য তিনি বিজ্ঞানিদের প্রতি আহ্বান জানান।
গত বৃহস্পতিবার দুপুরে গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) পাঁচ দিনব্যাপি বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সফলতার জন্য বিজ্ঞানি, কৃষকদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টার ফলাফল হিসেবে যে কোনো ক্ষেত্রে সাফল্য আসে। সরকার কৃষিবান্ধব নীতি অনুসরণ করেছে বলেই এতটা সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। এখন আমাদের চ্যালেঞ্জ এটাকে আরো গতিশীল করা।

তিনি বলেন, ‘অতীতের খাদ্য ঘাটতির দেশ, এখন খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিদেশ থেকে চাল আমদানি করি না। যে টুকু আমদানি হয়, সেটা বাসমতি ইত্যাদি ধরনের। যেটা সাধারণ মানুষের খাবার নয়। আমাদের দেশে বাসমতি চাল যেমন আসে, তেমনি আমাদের চিনিগুড়ি, কাটারিভোগ অন্যান্য সুগন্ধি চাল কিন্তু বাইরে যায়।

মতিয়া চৌধুরী বলেন, ‘কিছু নীতিগত ভুলের কারণে বিপুল সম্ভাবনার এ দেশে খাদ্য উৎপাদন ব্যাহত হয়েছে। আমাদের বিদেশি সাহায্যের মুখাপেক্ষী হতে হয়েছে। একটা সময় শুনতাম- খাদ্য ঘাটতি থাকা ভালো, তাহলে বিদেশি  সাহায্য পাওয়া যায়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহর সভাপতিপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হান্নান, ব্রির মহাপরিচালক ড. ভাগ্য রানী বণিক প্রমুখ।
অনুষ্ঠানে ‘গবেষণা অগ্রগতি ২০১৫-১৬’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. আনছার আলী

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ধান উৎপাদন আরো গতিশীল করতে হবে : মতিয়া

আপডেট সময় : ০৬:৫০:৪৩ অপরাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭