মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বাসা বাড়িতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ছে না !

  • আপডেট সময় : ১১:৪৬:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাসাবাড়ির গ্যাসের দাম আপাতত বাড়ছে না। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্যাসের উৎপাদন, এলএনজি আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সার্বিক বিষয় বিবেচনা করে ভোক্তা পর্যায়ে বিদ্যমান মূল্যহার পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ ভোক্তা পর্যায়ে গ্যাসের বিদ্যমান মূল্যহার পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
এতে আরও বলা হয়, ডিস্ট্রিবিউশন চার্জসহ ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কমিশনে পৃথক পৃথক আবেদন করে।
কমিশন মূল্য বৃদ্ধির আবেদনসমূহ পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১১, ১২, ১৯, ২০, ২১ এবং ২৫ জুন তারিখে গণশুনানির আয়োজন করে। গ্যাসের উৎপাদন, এলএনজি আমদানি, সঞ্চালন ও বিতরণ ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২ (খ) ও ৩৪ প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যমান মূল্যহার পরিবর্তন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কমিশন আরো জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক জারিকৃত এসআরও এর মাধামে ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে এলএনজি আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া, উক্ত বিভাগ কর্তৃক জারিকৃত ৩ অক্টোবর ২০১৮ তারিখের পৃথক দু’টি এসআরও এর মাধ্যমে ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ হতে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ও অগ্রিম মূসক প্রত্যাহার করা হয়েছে। এ প্রেক্ষাপটে বিদ্যমান ‘গ্যাস মূল্যহার বণ্টন’ বিবরণী সংশোধন করে কমিশন আদেশ জারি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

বাসা বাড়িতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়ছে না !

আপডেট সময় : ১১:৪৬:২৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮