বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি-ব্রাজিল !

  • আপডেট সময় : ১০:২৩:০২ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সৌদি আরবের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ব্রাজিলের কোচ তিতে। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে বলে নিজেদের খেলায় আরও উন্নতি চান তিনি। কোচের সঙ্গে একমত অধিনায়ক নেইমারও।মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে শুক্রবার সৌদি আরবকে ২-০ গোলে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ থাকলেও জয়ের ধারায় থাকতে পেরে খুশি নেইমার। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন ২৬ বছর বয়সী এই তারকা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে উন্নতি চান ব্রাজিলের দায়িত্ব নিয়ে ২৯ ম্যাচে ২৩ জয় পাওয়া তিতে, ‘একদম শুরু থেকে, আমরা যেমনটা ভেবেছিলাম, তেমনটা পারফর্ম করিনি। পারফরম্যান্সটা ছিল এই দলের মানদণ্ডের চেয়ে নিচে। আমরা এর চেয়ে আরও ভালো খেলি, আরও সুযোগ তৈরি করি, প্রতিদ্বন্দ্বিতা করি, আরও বেশি মনোযোগ রাখি।’তিনি বলেন, ‘বেশিরভাগই ছিল আমাদের সাধারণ মাত্রার চেয়ে নিচে। আমরা সন্তুষ্ট করার মতো ছিলাম না। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনই প্রীতি হয় না। আমরা সেটার জন্য আরও ভালো আশা করব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি-ব্রাজিল !

আপডেট সময় : ১০:২৩:০২ পূর্বাহ্ণ, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮